চাল, ডাল, তৈলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেগম খালেদা জিয়াসহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন সহ ১০ দফা দাবিতে আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাঙামাটি পৌরসভা প্রাঙ্গন হতে পদযাত্রা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
রাঙামাটি জেলা বিএনপি সভাপতি দীপেন তালুকদার দীপু’র সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
এসময় অন্যান্যের মাঝে কেন্দ্রীয় বিএনপি সহ-ধর্মবিষয়ক সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, পৌর বিএনপির সভাপতি এসএম শফিউল আজম সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ওলামা দল, শ্রমিকদল, তাঁতিদল এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে শামিম বলেন, নিত্যপণ্যের দামের ঊর্ধগতিতে জনগণ আজ দিশেহার। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন দিতে হবে। গণমাধ্যমের স্বাধীনতা আজ বাকরুদ্ধ। জাতীয় দৈনিক দিনকালের প্রকাশনা বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা এই পদযাত্রা থেকে দিনকাল পত্রিকা বন্ধের নিন্দা জানাচ্ছি। শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে কোন নির্বাচন হতে দেওয়া যাবে না।
২৪ঘণ্টা/জেআর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ । ৫:০২ সন্ধ্যা