অবশেষে সকল জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরীকে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে। দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মােছলেম উদ্দিন আহমদ এমপি’র মৃত্যুতে শূন্য হওয়া এ পদে দায়িত্ব দেয়া হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানাে হয়েছে। গত শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে এ বিষয়ে চিঠি দিয়ে জানানো হয়।
গত ৫ ফেব্রুয়ারি মােছলম উদ্দিন চৌধুরী এমপি দুরারােগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। মত্যুর আগে গত ১২ ডিসেম্বর দক্ষিণ জেলা আওয়ামী লীগের কাউন্সিল অধিবশনে ওবায়দুল কাদের মােছলেম উদ্দীনকে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও মফিজুর রহমানকে সাধারণ সম্পাদক ঘােষণা করেন।
দলর অন্যান্য কার্যনির্বাহী সদস্যদর নাম ঘােষণার আগেই দলের সভাপতি মােছলম উদ্দীন ইন্তেকাল করায় এখন দক্ষিন জেলা কমিটি গঠনের দায়িত্ব মােতাহেরুল ইসলাম চৌধুরীকে করতে হবে।
মােতাহেরুল ইসলাম চৌধুরী গত উপজেলা নির্বাচনে পটিয়া উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। বর্ষিয়ান এ নেতা দক্ষিণ জেলার এমপিদের সামাল দিয়ে কিভাবে জেলা কমিটি পূর্ণগঠন করেন সেদিকে এখন সবার দৃষ্টি।
একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছেন, মোছলেম উদ্দিন আহমদের শারিরীক অবস্থা যখন দিন দিন অবনতি ঘটেছিল তখন সেই পরিস্থিতিতে মোসলেম উদ্দিন নিজেই সাধারণ সম্পাদক মফিজুর রহমানকে এভার কেয়ার হাসপাতালে ডেকে নিয়ে যান এবং মুমূর্ষু অবস্থার মাঝেও ৭৫ সদস্য বিশিষ্ট একটি কমিটির প্রাথমিক ফরমেট তৈরি করেন মফিজুর রহমানের সাথে পরামর্শ করে।
তাদের মধ্যে যারা রাজনীতিতে সক্রিয়, দলের দু:সময়ে যাদের ত্যাগ ও অবদান আছে এমন ১১ জনকে সহ সভাপতি, ৩ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক, ৩ জনকে সাংগঠনিক সম্পাদক, ৩৯ জনকে সম্পাদক মন্ডলীর সদস্য আর ১৯ জনকে করা হয়েছে সদস্য। ২১
আর এ ফরমেট কমিটির এক নম্বর সিনিয়র সহ সভাপতি করা হয়েছে পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিদায়ী কমিটির সহ সভাপতি পটিয়ার মোতাহেরুল ইসলাম চৌধুরীকে। সেই হিসেবে বিবেচনা করলে দক্ষিণের হাল ধরবে তিনি এটা স্পষ্ট ছিল।
নির্ভরযোগ্য সূত্রটি আরো নিশ্চিত করেছেন, ফরমেট কমিটিতে দক্ষিণ জেলার আওতাধীন ৮ টি উপজেলার সংসদ সদস্যদেরকে রাখা হয়েছে সদস্য হিসেবে। পূর্বের কমিটির প্রায় হুবহু রেখে দেয়া হয়েছে।
তবে খুব একটা পরিবর্তন হচ্ছে না সামনের কমিটিতে তা নিশ্চিত করেছেন সূত্রটি। আর যারা মারা গেছেন তাদের স্থলাভিষিক্ত এবং আরো চার জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে নতুন এ ফরমেটে।
এদিকে, মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুর পর সভাপতি পদে কে আসছেন এ হাল কে ধরবেন তা নিয়ে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে শুরু হয়েছিল নানা জল্পনাকল্পনা। সভাপতি পদের জন্য জেলা আওয়ামী লীগের বেশ কয়েকজন সিনিয়র নেতা কেন্দ্রে দৌঁড়ঝাপও করেছিলেন।
এবার সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দলের জৈষ্ঠ, ত্যাগী , পরিচ্ছন্ন রাজনীতিবিদ পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরীই হচ্ছেন আগামীর চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি।
২৪ঘণ্টা.জেআর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ । ৭:১৯ রাত