২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৬ ফেব্রুয়ারি ২০২৩ www.24ghonta.news১৪ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ৬ শাবান ১৪৪৪ হিজরি

চকরিয়ায় রেস্টুরেন্টে ঢুকে পড়ল ট্রাক, কিশোর নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ । ৯:২৩ রাত

কক্সবাজারের চকরিয়ার হারবাং পেট্রোল পাম্প এলাকায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি রেস্টুরেন্টে ঢুকে পড়ে। এতে মো. ওসমান গনি (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় মো. ইসমাইল (৩২) নামে রেস্টুরেন্টের এক বাবুর্চিও গুরুতর আহত হন।

নিহত কিশোর নিউ হাইওয়ে রেস্টুরেন্ট এন্ড বিরানি হাউসের কর্মচারী। নিহত কিশোর ও আহত বাবুর্চি হারবাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গয়ালমারা গ্রামের বাসিন্দা।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ ইমন কান্তি চৌধুরী। তিনি বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে রেস্টুরেন্ট থেকে হোটেল কর্মচারীর মরদেহ ও আহত বাবুর্চিকে উদ্ধার করা হয়। আহতকে সাথে সাথে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি। আমরা পৌঁছার আগেই চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে ট্রাক জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

২৪ঘণ্টা/জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন