২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারি ২০২৩ www.24ghonta.news১৬ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ৮ শাবান ১৪৪৪ হিজরি

অতিথি হয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ । ২:০৫ দুপুর

অতিথি হয়ে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের কিশোরগঞ্জের বাড়িতে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার দুপুরে রাষ্ট্রপতির বাড়িতে যান তিনি। সেখানে জোহরের নামাজ শেষে রাষ্ট্রপতির সঙ্গে একই টেবিলে মধ্যাহ্নভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।

এর আগে বেলা ১১টায় হেলিকপ্টারযোগে ঢাকা থেকে মিঠামইনে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছানোর পর মিঠামইন সদরে ঘোড়াউত্রা নদীর তীরে বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধন করেন তিনি।

জানা গেছে, সেনানিবাস উদ্বোধনের পর সেখানে দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন কার্যক্রমে অংশ নেন প্রধানমন্ত্রী। পরে দুপুরে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের আমন্ত্রণে তার পৈতৃক বাড়িতে যান তিনি।

এর আগে রাষ্ট্রপ‌তির বড় ছেলে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌ‌ফিক জানিয়েছিলেন, দীর্ঘ দুই যুগ পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিঠামইন যাচ্ছেন। ১৯৯৮ সালে যখন সেখানে যান, তখনকার হাওর আর বর্তমান সরকারের উন্নয়নের পর এখনকার হাওরের পার্থক্য স্বচক্ষে দেখার জন্য আওয়ামী লীগ সভানেত্রীর এ সফর।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর এ সফর আগামী জাতীয় নির্বাচনের জন্য বিশেষ গুরুত্ব বহন করে। দলীয় সভাপতির এ সফরকে কেন্দ্র করে হাওরাঞ্চলে উৎসমুখর পরিবেশ বিরাজ করছে। এখানকার উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার জন্য জনসভার আয়োজন করা হয়েছে এবং এ জনসভাকে জনসমুদ্রে রূপ দেওয়ার জন্য সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন