২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারি ২০২৩ www.24ghonta.news১৬ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ৮ শাবান ১৪৪৪ হিজরি

চট্টগ্রামের সিদরাতুল মুনতাহা পেলেন আমিরাতের গোল্ডেন ভিসা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ । ৬:৩১ সন্ধ্যা

সংযুক্ত আরব আমিরাতের ১০ বছর মেয়াদী গোল্ডেন ভিসা লাভ করলেন মেধাবী ছাত্রী সিদরাতুল মুনতাহা। তিনি আমিরাতে মেধাবী শিক্ষার্থী ক্যাটাগরীতে এ ভিসা লাভ করলেন।

সিদরাতুল আবুধাবিতে এইচএসসি ও এসএসসি সমমান পরীক্ষায় কৃতিত্বের সাথে পাশ করে বর্তমানে দুবাইয়ের একটি স্বনাম ধন্য ইউনিভার্সিটিতে লেখাপড়া করছেন।

চট্টগ্রামের রাউজানের অধিবাসী সিদরাতুল মুনতাহা আমিরাতের বিশিষ্ট সাংবাদিক, আমিরাতের প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস)’র সাধারণ সম্পাদক, বাংলা টিভি ও সিপ্লাস টিভি প্রতিনিধি এম আব্দুল মান্নান এর একমাত্র কন্যা।

প্রবাসে দেশের নাম উজ্জ্বল করা সিদরাতুল ভবিষ্যতেও ভাল ফলাফল করে দেশের নাম আরো উজ্জ্বল করার জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।

২৪ঘণ্টা.জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন