২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারি ২০২৩ www.24ghonta.news১৬ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ৮ শাবান ১৪৪৪ হিজরি

মিরসরাইয়ে ফ্রেন্ডস সার্কেল প্রিমিয়ার লীগ সম্পন্ন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ । ৬:৪৫ সন্ধ্যা

চট্টগ্রামের মিরসরাইয়ে ফ্রেন্ডস সার্কেল যুব ও ক্রীড়া সংঘের আয়োজনে ফ্রেন্ডস সার্কেল প্রিমিয়ার লীগ সিজন-থ্রি সম্পন্ন হয়েছে। গত শুক্রবার মিঠানালা ইউনিয়নের পশ্চিম মলিয়াইশ এলাকায় দিনব্যাপী প্রিমিয়ার লীগের খেলায় চ্যাম্পিয়ন হয় মাইনুল ইসলামের মালিকানাধীন টাইগার্স অব ফ্রেন্ডস সার্কেল টিম। ফাইনালে প্রতিদ্বন্দ্বীতা করে মাইনুল ইসলামের মালিকানাধীন টাইগার্স অব ফ্রেন্ডস সার্কেল বনাম খালেদ মামুন ও ইউসুফ ইকবালের মালিকানাধীন কিংস অব ফ্রেন্ডস সার্কেল।

ফ্রেন্ডস সার্কেল যুব ও ক্রীড়া সংঘের সভাপতি আতিকুল ইসলাম সোহাগের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইবনুল ইনতিসারের সার্বিক তত্ত্ব¡াবধানে এসময় অতিথি ছিলেন মিঠানালা ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক রাশেদ নিজামী, মিঠানালা ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু নোমান, পটিয়া শাখা ব্রাক এরিয়া ম্যানেজার জানে আলম জনি, মিঠানালা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান রেজা মাহমুদ রুমি, সুফিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নাসির উদ্দিন, ফ্রেন্ডস সার্কেল যুব ও ক্রীড়া সংঘের উপদেষ্টা মনিরুল ইসলাম রাশেদ।

আলোচনা ও পুরষ্কার বিতরণী পর্বে স্থানীয় ৩ জন উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়। তারা হলো শাহেদ ইকবাল, আলতাফ হোসেন পলাশ ও মিনহাজ উদ্দিন।

২৪ঘণ্টা.জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন