২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০১৯ www.24ghonta.news১২ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ২৯ রবিউস সানি ১৪৪১ হিজরি

বারইয়ারহাটে ফেনসিডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফেনসিডিলসহ
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯ । ৫:৫২ সন্ধ্যা

২৪ ঘন্টা ডট নিউজ। মিরসরাই প্রতিনিধি : মিরসরাই উপজেলার বারইয়ারহাট থেকে প্রায় ৫শ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজাসহ মো. ওমর ফারুক (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

বুধবার (২৫ ডিসেম্বর) রাত পৌনে ১২টায় তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেন র‌্যাব-৭ এর এএসপি কাজী মোহাম্মদ তারেক আজিজ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ওমর ফারুক খাগড়াছড়ি জেলার ফেনিরকুল গ্রামের মো. ইউনুসের ছেলে।

র‌্যাব-৭ এর এএসপি কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট এলাকায় অভিযান চালিয়ে রাত পৌনে ১২টায় ৪৯৭ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজাসহ মো. ওমর ফারুক (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। সে ফেনসিডিল ও গাঁজা নিয়ে কুমিল্লা বর্ডার হতে চট্টগ্রামের দিকে আসছিলো।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন