২৪ ঘন্টা নিউজ
বুধবার ১ মার্চ ২০২৩ www.24ghonta.news১৭ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ৯ শাবান ১৪৪৪ হিজরি

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১ মার্চ, ২০২৩ । ১১:০১ সকাল

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিয়মিত স্বাস্হ্য পরীক্ষার অংশ হিসেবে বুধবার (০১ মার্চ) সকালে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৪ ফ্লাইট যোগে সকাল ৮টা ৩০ মিনিটে তিনি ঢাকা ছাড়েন বলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ৩ মার্চ মন্ত্রী ঢাকায় ফিরবেন বলে আশা করছেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন