২৪ ঘন্টা নিউজ
বুধবার ১ মার্চ ২০২৩ www.24ghonta.news১৭ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ৯ শাবান ১৪৪৪ হিজরি

২০ মার্চ সাতঘাটিয়া পুকুরপাড় ব্যবসায়ী সমিতির নির্বাচন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১ মার্চ, ২০২৩ । ৭:১২ রাত

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ৪নং বরকল ও ৫ নং বরমা, দুই ইউনিয়নের মধ্যবর্তী স্থানে সাতঘাটিয়া পুকুরপাড় ব্যবসায়ী সমিতির ২০২৩-২৫ সালের কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২০ মার্চ (সোমবার)। প্রায় দীর্ঘ আট বছর পরে অনুষ্ঠিত হবে এই সমিতির কার্যকরী কমিটির নির্বাচন।

নির্বাচনের খবর সাতঘাটিয়া পুকুরপাড় এলাকায় ছড়িয়ে পড়লে নির্বাচন নিয়ে প্রার্থী ও ভোটারদের মধ্যে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়ে। নির্বাচনী প্রচার—প্রচারণায় ব্যস্ত সময় পার করতে অধীর আগ্রহ নিয়ে বসে আছে প্রার্থী ও সমর্থকরা।

সূত্রটি জানায়, গত মঙ্গলবার চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতঘাটিয়া পুকুর পাড় ব্যবসায়ী সমিতির নির্বাচন কমিটির সভাপতি মোহাম্মদ সিরাজুল মোস্তফা, ও নির্বাচন কমিটির সদস্য দীপক বৈদ্য ও মোহাম্মদ মোরশেদুল আলম।

নির্বাচন কমিটির সভাপতি মো. সিরাজুল মোস্তফা বলেন, ভোট গ্রহণ ও ভোট গণনা আগামী ২০ মার্চ (সোমবার) সকাল ১০টা হতে বিরতিহীনভাবে বিকেল তিনটা পর্যন্ত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

তিনি আরো বলেন, সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন মোহাম্মদ রহিম উদ্দিন, মোহাম্মদ শহিদুল ইসলাম, মোহাম্মদ জসিম উদ্দিন, সহ—সভাপতি পদে সাংবাদিক মোহাম্মদ ওমর ফারুক, মো. মফিজ, মোহাম্মদ রাশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে সুবল কুমার দেব, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক পদে মো. আজিজুর রহমান, শ্রীকান্ত দে, মো. জোবাইদুল করিম, সদস্য পদে মোহাম্মদ মিজান, মো. মহিউদ্দিন, মোহাম্মদ আহমদ হোসেন, রাজিব সরকার সহ, সর্বমোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। নির্বাচনের ভোটগ্রহণের যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে প্রায় সম্পন্ন করেছে বলে জানান।

২৪ঘণ্টা.জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন