২৪ ঘন্টা নিউজ
বুধবার ১ মার্চ ২০২৩ www.24ghonta.news১৭ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ৯ শাবান ১৪৪৪ হিজরি

আনোয়ারায় পার্কি সৈকতে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১ মার্চ, ২০২৩ । ৭:১১ রাত

চট্টগ্রামের আনোয়ারা পার্কি সমুদ্র সৈকতে পর্যটকদের আনন্দময় ও মনোরম পরিবেশে ভ্রমণের লক্ষ্যে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চালিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক ইমন।

আজ ১ মার্চ (বুধবার) বিকেলে সৈকতে পার্কি বীচ ম্যানেজমেন্ট কমিটির উদ্যোগে এ পরিস্কার পরিচ্ছন্ন অভিযান চালানো হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন, কৃষি কর্মকর্তা রমজান আলী, বারশত ইউপি চেয়ারম্যান এমএ কাইয়ুম শাহ, ইউপি তৌহিদুল ইসলাম, খলিলুর রহমান প্রমুখ।

পরিছন্নতা কার্যক্রমে অংশগ্রহণকারীরা সৈকতের এলাকায় প্লাস্টিকের বোতল, পলিথিন ব্যাগ, পরিত্যক্ত ও ছেড়া জাল, প্লাস্টিক মোড়কজাত খাবারের প্যাকেট, নারকেলের খোসাসহ বিভিন্ন বর্জ্য সংগ্রহ করেন।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক ইমন বলেন, সমুদ্র আমাদের বেঁচে থাকার অন্যতম উপাদান অক্সিজেনসহ বহুমাত্রিক খাদ্যের জোগান দেয়, জীববৈচিত্র সংরক্ষণে সহায়তা করে। তাই বীচ ম্যানেজমেন্ট কমিটির উদ্যোগে সমুদ্র সৈকত পরিষ্কার করার অভিযান চালানো হয়।

২৪ঘণ্টা.জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন