২৪ ঘন্টা নিউজ
বুধবার ১ মার্চ ২০২৩ www.24ghonta.news১৭ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ৯ শাবান ১৪৪৪ হিজরি

গাউছিয়া তৈয়্যবিয়া দাখিল মাদ্রাসার সালনা জলসা সম্পন্ন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১ মার্চ, ২০২৩ । ৭:৩১ রাত

হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ গাউছিয়া তৈয়্যবিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক সালনা জলসা ও ওরছে কুল দস্তরে ফজিলত গত ২৭ ফেব্রুয়ারি (সোমবার) মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা শায়খুল হাদীস, আল্লামা সোলায়মান আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগের সাবেক চেয়ারম্যান, ড.এসএম বোরহান উদ্দিন।

প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া আল আমিন হামেদিয়া ফাজিল মাদ্রাসা আরবী প্রভাষক আল্লামা আবুল কালাম বয়ানী। মুখ্যআলোচক হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা গাজিপুর নুরে মোস্তফা ইন্টারন্যাশনাল হিফজুল কুরআন মডেল মাদ্রাসা পরিচালক হাফেজ মাকছুদুর রহমান জাহেরী। মাওলানা সৈয়দ মফজল আলম।

শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি কাজী এনামুল হক, প্রস্তুতি কমিটির আহবায়ক, মুহাম্মদ ইসমাইল কোম্পানি।

মাদ্রাসার বার্ষিক প্রতিবেদন পাঠ করেন মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট, মুফতি মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম নেজামী। মাওলানা নুরুল আবছার রেজভীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল্লামা সালেহ আহমদ আনসারী, মাওলানা ইদ্রিস তাহেরী, নুরুল আবছার কাদেরী, আবু নাসের আজাদ, সৈয়দ মাহমুদ রেজা, সম্মানিত সদস্য হাজী রফিকুল ইসলাম, মুহাম্মদ শওকত আলী, মুহাম্মদ আলমগীর খান, মাহবুল আলম, আলী ফারুক চৌধুরী, ঈসা আহমদ আনসারী, হাজী আবুল রশর সওদাগর, হাফেজ লোকমান আনসারী, নঈম উদ্দীন প্রমুখ।

২৪ঘণ্টা.জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন