২৪ ঘন্টা নিউজ
বুধবার ১ মার্চ ২০২৩ www.24ghonta.news১৭ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ৯ শাবান ১৪৪৪ হিজরি

লোহাগাড়ায় ২০ লাখ টাকার জাল নোটসহ আটক ২

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১ মার্চ, ২০২৩ । ৭:৪২ রাত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বিশেষ অভিযানে ২০ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। আজ ১ মার্চ (বুধবার) দুপুরে মহাসড়কস্থ উপজেলার চুনতি জাইল্যা এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হল ভোলা জেলার দৌলতখাঁ চরপাড়া এলাকার মো. বেলায়েতের ছেলে রুবেল (৩২) এবং চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা জোটপুকুরিয়া এলাকার মৃত আবুল কাসেমের ছেলে ওমর আলী (৫০)।

থানার অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান জানান, পবিত্র রমজান মাসকে সামনে রেখে প্রতারক চক্রটি সবজির বাজারের ব্যাগভর্তি করে সবজির নিচে অভিনব কৌশলে জাল টাকার নোটগুলো কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

পথিমধ্যে উল্লিখিত এলাকায় পৌঁছালে এসআই মাহফুজুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম ২০টি জাল টাকার বান্ডেলসহ দুইজনকে আটক করা হয়। আটক দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা রুজু করে চট্টগ্রামের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

২৪ঘণ্টা.জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন