২৪ ঘন্টা নিউজ
শনিবার ৪ মার্চ ২০২৩ www.24ghonta.news২০ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ১২ শাবান ১৪৪৪ হিজরি

লোহাগাড়ায় বাস-লেগুনা সংঘর্ষে ৩ জন নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৪ মার্চ, ২০২৩ । ২:০২ দুপুর

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বাসের সাথে লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।

শনিবার (৪ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে লোহাগাড়ার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া সীমান্ত গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন- চকরিয়া উপজেলার হারবাং ৯ নম্বর ওয়ার্ড কলাতলী এলাকার আবুল বশরের পুত্র মো. হামিদুল্লাহ (২৯), একই এলাকার লাল মিয়ার পুত্র জাহাঙ্গীর আলম (২৫) ও উত্তর হারবাং করমহুরি পাড়ার দানু মিয়ার পুত্র নজরুল ইসলাম (৩৪)।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারমুখি বিজিবির বাসের সাথে যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন।

হতাহতরা সবাই লেগুনার যাত্রী। তাৎক্ষণিক আহতদের পরিচয় পাওয়া যায়নি।

লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা রুবেল আলম জানান, ঘটনাস্থল থেকে নিহত ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ৪ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন