২৪ ঘন্টা নিউজ
শনিবার ৪ মার্চ ২০২৩ www.24ghonta.news২০ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ১২ শাবান ১৪৪৪ হিজরি

বাঙ্গালহালিয়াতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ১

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৪ মার্চ, ২০২৩ । ৭:২১ রাত

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া কাকড়াছড়ি পাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় আরিফ (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। একজন গুরুত্বর আহত হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা গেছে।

জানা যায়, আজ ৪ মার্চ (শনিবার) দুপুর আড়াইটায় বাঙ্গালহালিয়া ইউনিয়নের কাকড়াছড়ি পাড়ার জাদি এলাকায় মোড় ঘুরতেই কাকড়াছড়ি থেকে আসা চাঁদের গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় শিকার হন শফিপুর ছালাম মার্কেট এলাকায় বাসিন্দা মো. রবি হোসেনের বড় ছেলে নিহত আরিফ (২৭)। সাথে থাকা একজন গরু ব্যবসায়ী গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান।

ঘটনার সত্যতা স্বীকার করেছেন বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. নুরুল আমিন। এদিকে সংঘটিত চাঁদের গাড়িটি নিয়ে পালিয়েছে।

২৪ঘণ্টা.জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন