২৪ ঘন্টা নিউজ
শনিবার ৪ মার্চ ২০২৩ www.24ghonta.news২০ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ১২ শাবান ১৪৪৪ হিজরি

রাউজানে অজগর উদ্ধারের পর বনে অবমুক্ত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৪ মার্চ, ২০২৩ । ৭:৩৫ রাত

চট্টগ্রামের রাউজানে একটি বসতঘরের ছাদ থেকে ১০ ফুট দীর্ঘ বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধারের পর এটিকে বনবিভাগের মাধ্যমে বনে অবমুক্ত করা হয়। আজ ৪ মার্চ (শনিবার) দুপুর সাড়ে বারটার দিকে উপজেলার রাউজান সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দক্ষিণ বড়ুয়া পাড়ায় বাবু শিবু বড়ুয়ার বসতঘরের ছাদ থেকে এটি উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু জানান, এলাকার শিবু বড়ুয়ার ঘরের ছাদে একটি বিশাল আকৃতির অজগর সাপ দেখে ঘরের লোকজনের মাঝে ভীতি সৃষ্টি হয়। এ সময় বিষয়টি জানতে পেরে স্থানীয় ইউপি প্রবেশ বড়ুয়া প্রবাশসহ স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার শেষে আমি অজগরটি বন বিভাগের কাছে হস্তান্তর করেছি। বন বিভাগের লোকজন এটিকে বনে অবমুক্ত করেছে। উদ্ধারকৃত অজগরটি ১০ ফুট দীর্ঘ।

২৪ঘণ্টা.জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন