২৪ ঘন্টা নিউজ
শনিবার ৪ মার্চ ২০২৩ www.24ghonta.news২০ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ১২ শাবান ১৪৪৪ হিজরি

সীতাকুণ্ডে অক্সিজেন প্লান্টে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৬,সাত সদস্য তদন্ত কমিটি গঠন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৪ মার্চ, ২০২৩ । ১০:৩০ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুলস্থ সীমা অক্সিজেন প্ল্যান্টে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় তদন্তে চট্টগ্রাম জেলা প্রশাসন কর্তৃক সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গঠিত কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসান, সীতাকুণ্ড  উপজেলা নির্বাহী অফিসার, সীতাকুণ্ড থানার ওসি, পুলিশ সুপারের প্রতিনিধি, ডিআইজি কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রতিনিধি, বিস্ফোরক পরিদপ্তর এর প্রতিনিধি। কমিটি পাঁচ কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন।

এদিকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ৬ জনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন প্রশাসন। এছাড়া প্রাথমিকভাবে ২২ আহত হয়েছে বলে জানানো হয়েছে।

ঘটনাস্থলে গিয়ে নিহতদের প্রত্যেক পরিবারকে দাফন কাফনের জন্যে ২৫ হাজার টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক। ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী, পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলার উচ্চ উচ্চপ্রদর্শ কর্মকর্তাবৃন্দ।

শনিবার বিকাল সাড় ৪ টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকায় সীমা অক্সিজেন প্লান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনায় ৬ জন নিহত এবং বহু আহতের খবর পাওয়া গেছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন