২৪ ঘন্টা নিউজ
রবিবার ৫ মার্চ ২০২৩ www.24ghonta.news২১ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ১৩ শাবান ১৪৪৪ হিজরি

‘হ্যালো সুপারস্টারস’ বাংলাদেশের প্রধান নির্বাহী আসিফ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৫ মার্চ, ২০২৩ । ২:২২ দুপুর

গানই যার নেশা ও পেশা তিনি আসিফ আকবর, যাকে বলা হয় বাংলা গানের যুবরাজ। দুই দশকেরও বেশি সময় ধরে গানে গানে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন এ গায়ক। গায়ক পরিচয়ের বাইরে এবার নতুন জীবন শুরু করলেন তিনি, তাও আবার নতুন পরিচয়ে।

নাম লিখালেন চাকরি জীবনের খাতায়। জীবনের প্রথমবারের মতো চাকরিতে যোগ দিয়েছেন জনপ্রিয় এই গায়ক। বিষয়টি নিশ্চিত করেছেন আসিফ নিজেই।

জানা গেছে, ভার্সাটিলো গ্রুপ নামের একটি প্রতিষ্ঠানের ‘হ্যালো সুপারস্টারস’ (অ্যাপ) বাংলাদেশের প্রধান নির্বাহী হিসেবে যোগ দিয়েছেন আসিফ আকবর। বাংলাদেশের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের দায়িত্বও সামলাবেন তিনি।

বাংলা গানের যুবরাজ’খ্যাত এই গায়ক বলেন, ‘মার্চের এক তারিখ থেকেই আমার চাকরি জীবন শুরু হয়েছে। জীবনে প্রথম কোনো চাকরিতে যোগদান করলাম। আজ থেকে আমি আনুষ্ঠানিকভাবে অফিস শুরু করতে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘চাকরির অফার এবং ধরন দুটোই আমার পছন্দ হয়েছে। দীর্ঘ ক্যারিয়ারে আরও একটি নতুন পালক যুক্ত হলো। আমি বেশ আনন্দ নিয়েই কাজে যোগদান করেছি। এই চাকরির মাধ্যমে দেশের জন্য, আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক কিছু করার সুযোগ আমার আছে।’

সবার দোয়া চেয়ে তিনি বলেন, ‘আমার জন্য দোয়া করবেন সব সময়ের মতো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ভালোবাসা অবিরাম।’

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন