২৪ ঘন্টা নিউজ
সোমবার ৬ মার্চ ২০২৩ www.24ghonta.news২২ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ১৪ শাবান ১৪৪৪ হিজরি

রাউজানে সাংগঠনিক কর্মশালায় বক্তারা বিপদে পরম বন্ধু গাউসিয়া কমিটি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৬ মার্চ, ২০২৩ । ৫:২৮ সন্ধ্যা

করোনার কঠিন সময় থেকে শুরু করে সিলেটের ভয়াবহ বন্যা ও সীতাকুণ্ডের বিএম ডিপোর মারাত্মক অগ্নিকান্ডের ঘটনায় এদেশের বিপদগ্রস্ত মানুষের পরম বন্ধু হয়ে কাজ করেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ। একটি আধ্যাত্মিক সংগঠনের এমন কার্যক্রম অনুকরণীয় হয়ে থাকবে। চট্টগ্রামের রাউজানে গাউসিয়া কমিটি ফকির তকিয়া শাখার আওতাধীন গাউসিয়া ছাত্র ফোরাম এর ব্যবস্থাপনায় গত ৪ মার্চ (শনিবার) রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের হাজী নজির আহমদ কন্ট্রাক্টর বাড়ী প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। এতে উদ্বোধক ছিলেন রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী।

আল্লামা সিরাজুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে ও মইনুদ্দিন জামাল চিশতীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা গাউসিয়া কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু। বিশেষ অতিথি ছিলেন আল্লামা একেএম জামাল হোসাইন, আলহাজ্ব আহসান হাবীব চৌধুরী হাসান, আল্লামা এসএম ইয়াসিন হোসাইন হায়দরী, এডভোকেট রোকন উদ্দিন জুয়েল, জালাল উদ্দিন চৌধুরী, আবু তাহের, মাওলানা এমএ মতিন, এডভোকেট শাহেদ উল্লাহ জনি, মাওলানা এম সাইফুল ইসলাম নেজামী, মাওলানা ইদ্রিস, সৈয়্যদ মিয়া, মাওলানা আহমদুল ইসলাম কাদেরী, মাওলানা আজগর হোসাইন, মাওলানা নুর মোহাম্মদ, হাফেজ জিয়াউদ্দিন। উপস্থিত ছিলেন সাজ্জাদ হোসাইন চৌধুরী, ইকরাম হোসেন, ওসমান গনি, শাহাদাত হোসেন মুন্না, রবিউল হোসেন রানা, সাজ্জাদ হোসেন, আবদুল বারেক, হেলাল উদ্দিন ছোটন, শফিউল হোসাইন সম্রাট, নেজাম উদ্দীন, মোহাম্মদ খোরশেদ, শাহাদাত হোসেন হিরণ, মোহাম্মদ আরফাত, শাহেদুল ইসলাম, শাউন উদ্দিন নিজাম, জাহেদুল ইসলাম, রিদুয়ান উদ্দিন নিশান, মোহাম্মদ রিফাত প্রমুখ।

২৪ঘণ্টা.জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন