২৪ ঘন্টা নিউজ
বুধবার ৮ মার্চ ২০২৩ www.24ghonta.news২৪ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ১৬ শাবান ১৪৪৪ হিজরি

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৮ মার্চ, ২০২৩ । ১:১৯ দুপুর

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতকারীদের গুলিতে সৈয়দ হোসেন প্রকাশ ওরফে কালা বদ্দা (৩৫) নামের এক রোহিঙ্গা নেতা (হেড মাঝি) নিহত হয়েছেন।

বুধবার (৮ মার্চ) ভোরে উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-২ ওয়েস্টে এই ঘটনা ঘটে।

নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। নিহত রোহিঙ্গা ওই রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝির দায়িত্ব পালন করত।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, সকালে সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা মাঝি নিহত হয়েছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

১৪-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি ছৈয়দ হারুন উর রশিদ বলেন, সৈয়দ হোসেন সকালে ঘর থেকে বের হন। আরসা নামধারী একদল দুষ্কৃতিকারী অতর্কিতভাবে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন