২৪ ঘন্টা নিউজ
বুধবার ৮ মার্চ ২০২৩ www.24ghonta.news২৪ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ১৬ শাবান ১৪৪৪ হিজরি

গুলিস্তানে ভবনে বিস্ফোরণ স্বাভাবিক নয়: র‌্যাব

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৮ মার্চ, ২০২৩ । ৩:৫৪ বিকাল

রাজধানীর গুলিস্তানের নর্থ সাউথ রোডের সিদ্দিকবাজারের বিস্ফোরণ স্বাভাবিক নয় বলে মন্তব্য করেছেন র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটের প্রধান মেজর মশিউর রহমান।

বুধবার (৮ মার্চ) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে উদ্ধার কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

মেজর মশিউর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করে আমরা প্রাথমিকভাবে পেয়েছি বিস্ফোরণ বেজমেন্ট থেকে হয়েছে। এটা স্বাভাবিক কোনো বিস্ফোরণ নয়। গ্যাস জমে কিংবা অন্য কোনোভাবে বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনা এসি থেকে ঘটেনি, এটা নিশ্চিত।

কার্যক্রমের অগ্রগতি নিয়ে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, আমাদের র‌্যাবের ডগ স্কোয়াড এবং বোম্ব ডিসপোজাল ইউনিট এখানে উপস্থিত আছে। তারা তিতাস গ্যাস কর্তৃপক্ষ এবং রাজউকের বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

এদিকে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ১৭ জন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ১৯ জন চিকিৎসাধীন বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন