২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৯ মার্চ ২০২৩ www.24ghonta.news২৫ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ১৭ শাবান ১৪৪৪ হিজরি

স্বাধীনতা পুরস্কার পাচ্ছে ১০ ব্যক্তি-প্রতিষ্ঠান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩ । ১০:৪৬ রাত

জাতীয় পর্যায়ে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এবার ৯ জন বিশিষ্ট ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার। বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ সর্বোচ্চ রাষ্ট্রীয় এই সম্মাননার জন্য চূড়ান্তভাবে মনোনীতদের এই তালিকা প্রকাশ করেছে।

মনোনীত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো হচ্ছে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) সামসুল আলম, মরহুম লেফটেন্যান্ট এজি মোহাম্মদ খুরশীদ, শহিদ খাজা নিজামউদ্দিন ভুঁইয়া, মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া), বীর বিক্রম, সাহিত্যে মরহুম ড. মুহাম্মদ মঈনুদ্দিন আহমেদ (সেলিম আল দীন), সংস্কৃতিতে পবিত্র মোহন দে, ক্রীড়ায় এ এস এম রকিবুল হাসান।

এছাড়া সমাজসেবা/জনসেবায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, গবেষণা ও প্রশিক্ষণে বেগম নাদিরা জাহান (সুরমা জাহিদ) এবং ড. ফিরদৌসী কাদরী।

পুরস্কারজয়ী প্রত্যেকে পাবেন ১৮ ক্যারেট মানের পঞ্চাশ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, পাঁচ লাখ টাকার চেক ও একটি সম্মাননাপত্র।

স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক পুরস্কার। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসছে। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বর্তমানে স্বাধীনতা পুরস্কার, একুশে পদক, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার, বেগম রোকেয়া পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও জাতীয় ক্রীড়া পুরস্কার দিয়ে থাকে সরকার।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন