২৪ ঘন্টা নিউজ
রবিবার ১২ মার্চ ২০২৩ www.24ghonta.news২৮ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ২০ শাবান ১৪৪৪ হিজরি

চবি প্রক্টরসহ ১৭ জনের পদত্যাগ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১২ মার্চ, ২০২৩ । ২:৫০ দুপুর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টরসহ বিভিন্ন দফতরের ১৭ জন পদত্যাগ করেছেন।

রোববার (১২ মার্চ) দুপুর দেড়টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নূর আহমদ।

জানা গেছে, পদত্যাগকারীদের মধ্যে প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া, সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলামসহ বিভিন্ন দফতরের মোট ১৭ জন পদত্যাগ পত্র জমা দিয়েছেন রেজিস্ট্রার বরাবর।

জানতে চাইলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নূর আহমদ বলেন, আমি পদত্যাগকারীদের তালিকা তৈরি করছি।

এরপরে জানাতে পারবো কারা পদত্যাগ করেছেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন