২৪ ঘন্টা নিউজ
রবিবার ১২ মার্চ ২০২৩ www.24ghonta.news২৮ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ২০ শাবান ১৪৪৪ হিজরি

দুবাইয়ে বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই’র​ আন্তর্জাতিক নারী দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১২ মার্চ, ২০২৩ । ৪:১২ বিকাল

বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই’র উদ্যোগে শুক্রবার (১০ মার্চ) রাতে দুবাইয়ের​ স্থানীয় একটি হোটেল হলরুমে নানা আয়োজনে​ আন্তর্জাতিক নারী দিবস পালন করছে।

লেডিস ক্লাব ইউএইর​ প্রতিষ্ঠাতা এডমিন মিসেস লিজা হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুবাই নিযুক্ত মান্যবর কনসাল জেনারেল বি এম জামাল হোসেন সাহেবের সহধর্মিনী, ওমেন এসোসিয়েশন দুবাই সভানেত্রী, ইউএই ডিপ্লোম্যাট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিসেস আবিদা হোসেন। বিশেষ অতিথি ছিলেন সিআইপি জেসমিন মাহবুব।

বক্তব্য রাখেন গ্রুপ এডমিন লাবণ্য আদিল,গ্রুপ মডারেটর নিশাত জাহান চৌধুরী নিশু, সাথী আলী,সাবিনা সুলতানা, কাউসার নাজ, রুমানা আক্তার, শবনম আক্তার, শারমিন রাখী, নাসরিন সুলতানা, নাজমা সুলতানা প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন তাকিয়া সুলতানা ও মোহচেনা সুলতানা তানিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি আবিদা হোসেন বলেছেন,
বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর। অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কাজী নজরুল ইসলাম নারী কবিতায় পৃথিবীর সব নারীর জন্য এক অনুপ্রেরণার পাতেয়। যুগে যুগে নারীরা মাইলফলক হিসেবে অবদান রেখে চলেছেন। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে, নারীদের ভূমিকা ছিল অনন্য। সব পর্যায়ের নারীরা ঝাঁপিয়ে পড়েছিলেন দেশকে স্বাধীন করার জন্য। তাদের আত্মত্যাগ আমাদের মহান মুক্তিযুদ্ধে এক মহান অধ্যায়।

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন