২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৩ মার্চ ২০২৩ www.24ghonta.news২৯ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ২১ শাবান ১৪৪৪ হিজরি

মাইক্রোবাস উল্টে আগুন, দগ্ধ হয়ে ৪ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৩ মার্চ, ২০২৩ । ৯:৪১ সকাল

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মাইক্রোবাস উল্টে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে দগ্ধ হয়ে চারজনের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও পাঁচজন।

রোববার (১২ মার্চ) দিনগত রাত ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাঙামাটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ত্রিশাল ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মাইক্রোবাস ময়মনসিংহ থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথে রাঙামাটিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে উল্টে খাদে পড়ে যায় মাইক্রোবাসটি। এতে গাড়িতে আগুন ধরে চারজন মারা যান। আহত হন আরও পাঁচজন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। চারজনের মরদেহ শনাক্তে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন