২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৩ মার্চ ২০২৩ www.24ghonta.news২৯ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ২১ শাবান ১৪৪৪ হিজরি

রাবিতে সংঘর্ষ : ৩০০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৩ মার্চ, ২০২৩ । ৩:২১ বিকাল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় অজ্ঞাতপরিচয় ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। গতকাল রোববার রাতে মতিহার থানার এসআই আমানত উল্লাহ এ মামলা করেন।

মহানগর পুলিশের মুখপাত্র রফিকুল আলম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘পুলিশ বাদী হয়ে মতিহার থানায় একটি মামলা করেছে। গতকাল রাতেই মামলাটি করা হয়। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।’

গত শনিবার রাতে স্থানীয় ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে দুই শতাধিক শিক্ষার্থী আহত হন। পরে প্রায় দুদিন ক্যাম্পাস উত্তাল থাকার পর আজ সোমবার পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন