২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৪ মার্চ ২০২৩ www.24ghonta.news৩০ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ২২ শাবান ১৪৪৪ হিজরি

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষ, আহত ৫

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩ । ৩:২৮ বিকাল

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষে অন্তত ৫ কর্মী আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

কলেজ সূত্র জানায়, ওই দুই গ্রুপের একটির নেতৃত্বে আছেন ছাত্রলীগের চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম এবং অন্যটির নেতৃত্বে আছেন কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ।

উভয়পক্ষ লোহার রড ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের বলেন, পুলিশ ঘটনাস্থলে এসে দুপুর ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের উপস্থিতি টের পেয়ে উভয়পক্ষের লোক পালিয়ে যায়। আমরা ঘটনার তদন্ত করছি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন