২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৫ মার্চ ২০২৩ www.24ghonta.news১ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ২৩ শাবান ১৪৪৪ হিজরি

চুয়েটে ম্যাটেরিয়াল অ্যান্ড ফেব্রিকেশন ল্যাবের উদ্বোধন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৫ মার্চ, ২০২৩ । ৬:১৬ সন্ধ্যা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর স্থাপত্য বিভাগে ম্যাটেরিয়াল অ্যান্ড ফেব্রিকেশন ল্যাবের শুভ উদ্বোধন আজ ১৫ মার্চ (বুধবার) স্থাপত্য বিভাগের সেমিনার রুমে করা হয়েছে। ল্যাবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

এতে বিশেষ অতিথি ছিলেন স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান কানু কুমার দাশ। এ সময় স্থাপত্য বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. রবিউল আলম উপস্থিত ছিলেন।

২৪ঘণ্টা.জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন