২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৭ মার্চ ২০২৩ www.24ghonta.news৩ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ২৫ শাবান ১৪৪৪ হিজরি

বঙ্গবন্ধুর ম্যুরালে চট্টগ্রাম ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের শ্রদ্ধা নিবেদন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩ । ৯:১৩ রাত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রেস ক্লাব চত্বরে বঙ্গবন্ধু’র ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও জাতীয় শিশু দিবস উদযাপন করে চট্টগ্রাম ফটোজার্নালিস্ট এসোসিয়েশন (সিপিজেএ)। প্রতিবছরের মতো সিপিজেএ এই দিনটি শ্রদ্ধার সাথে পালন করে আসছে।

এ সময় বক্তরা বলেন, জাতির পিতার জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না। ১৯৭৫ সালের পনেরোই আগস্ট গুলি করে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে রক্ত ঝড়িছে দেশকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছে তারা জানত না বত্রিশ নম্বরের বাড়ির সেই রক্ত থেকে লাখ লাখ বঙ্গবন্ধুর সৈনিক সারা দেশে ছড়িয়ে পড়বে।

সিপিজেএ নেতারা বলেন, চট্টগ্রাম ফটোজার্নালিস্ট এসোসিয়েশন যতদিন থাকবে বঙ্গবন্ধুকে শ্রদ্ধার সাথে স্মরণ করব। বঙ্গবন্ধু দেশের সম্পদ, বাঙালির সম্পদ। বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে এটা বঙ্গবন্ধুর কারণেই সম্ভব হয়েছে। স্বাধীন দেশের নাগরিক হিসেবে পরিচয় দিতে পারছি এটা বঙ্গবন্ধুর অবদান এটাকে অস্বীকার করা যাবেনা। বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। উন্নতির শিখরে পৌঁছবে সেই দিন বেশি দূরে নয়।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি সুভাষ কারণ, সাধারণ সম্পাদক রাজেশ চক্রবতী, প্রদর্শনী সম্পাদক সোহেল সরওয়ার, সাংগঠনিক সম্পাদক রবি শংকর চক্রবর্তী, সিপিজেএ’র উপদেষ্ঠা বীর মুক্তিযোদ্ধা দেবপ্রসাদ দাশ দেবু ও মো. ফারুক।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন