২৪ ঘন্টা নিউজ
রবিবার ১৯ মার্চ ২০২৩ www.24ghonta.news৫ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ২৭ শাবান ১৪৪৪ হিজরি

শিবচরে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১৬

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৯ মার্চ, ২০২৩ । ১০:৩৯ সকাল

মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৬ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন প্রায় ৩০ যাত্রী। রোববার সকালে পদ্মা সেতুর এ্যাপরোচ সড়কের পাঁচচর এলাকায় বাসটি দুর্ঘটনার শিকার হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাইম মো. মোফাজ্জল হক।

স্থানীয়রা জানান, রোববার সকালে ঢাকার উদ্দেশ্যে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস পদ্মা সেতুর আগে কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এ সময় দুমডে মুচড়ে যায় বাসটি। সকাল সোয়া ৮টা পর্যন্ত বাসটি থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া হাসপাতালে নেওয়ার পথে আরও দুই জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধারকাজে এগিয়ে আসেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। এখন পর্যন্ত ৩০ জন আহত হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। আহতদের উদ্ধারের পর শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন