২৪ ঘন্টা নিউজ
রবিবার ১৯ মার্চ ২০২৩ www.24ghonta.news৫ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ২৭ শাবান ১৪৪৪ হিজরি

আ’লীগের সংসদীয় বোর্ডের সদস্য হলেন ইঞ্জি. মোশাররফ হোসেন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৯ মার্চ, ২০২৩ । ৮:৫৭ রাত

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে দলের সংসদীয় বোর্ডের সদস্য পদে মনোনয়ন দেওয়া হয়েছে।

রবিবার (১৯ মার্চ) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী তাঁর ওপর অর্পিত ক্ষমতাবলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সদস্য পদে মনোনয়ন প্রদান করেছেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন