২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২১ মার্চ ২০২৩ www.24ghonta.news৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ২৯ শাবান ১৪৪৪ হিজরি

কাবাডিতে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাংলাদেশ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩ । ২:৫২ দুপুর

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাংলাদেশ। শহীদ নূর হোসেন স্টেডিয়ামে চাইনিজ তাইপেকে ৪২-২৮ ব্যবধানে পরাজিত করে তুহিন তরফদাররা। সোমবার ফাইনালে উঠেই কাবাডির পরের বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ।

শুরু থেকেই চাইনিজ তাইপে দাপট দেখায় বাংলাদেশকে। এক পর্যায়ে ৭-৬ পয়েন্টে লিড ছিল তাদের। এরপর প্রতিপক্ষকে আর লিড নিতে দেননি তুহিন তরফদাররা। প্রথমার্ধ বাংলাদেশ শেষ করে ২০-১৪ পয়েন্টে।

বিরতির পরও স্বাগতিকদের আধিপত্য বজায় ছিল। শুরুর দিকে ২৪-১৪ পয়েন্টে তাইপেকে অল আউট করেছে লাল-সবুজ দল। শেষের দিকেও ৩৭-২১ পয়েন্টে অল আউট হয় তাইপে। তাতে করে প্রতিপক্ষকে চেপে ধরে বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ।

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন