২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২১ মার্চ ২০২৩ www.24ghonta.news৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ২৯ শাবান ১৪৪৪ হিজরি

আগামীকাল হাটহাজারীর ১৫২ পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩ । ৫:২৭ সন্ধ্যা

‘দেশের একটি পরিবারও ভূমিহীন ও গৃহহীন থাকবে না’ মুজিববর্ষে প্রধানমন্ত্রীর দেওয়া এমন প্রতিশ্রম্নতি বাস্তবায়ন হতে যাচ্ছে আগামীকাল ২২ মার্চ (বুধবার) হাটহাজারীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন ১৫২ পরিবারের মাঝে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় জমি ও গৃহ হস্তান্তর করা হবে।

যার মধ্যে পৌরসভায় ৬৪টি, উপজেলার মির্জাপুর ইউনিয়নে ৬৩টি এবং ফরহাদাবাদ ইউনিয়নে ২৫টি ঘর রয়েছে।এই অনুষ্ঠানের অংশ হিসেবে হাটহাজারী উপজেলা পরিষদেসকালে স্থানীয় পর্যায়ের অনুষ্ঠানে হাটহাজারী প্রান্তে স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস. এম. রাশেদুল আলম ও ভাইস চেয়ারম্যানদ্বয়সহ উপস্থিত থাকবেন।

গত ২০ মার্চ (সোমবার) বিকাল ৪টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে হাটহাজারীতে কর্মরত সকল সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম। এসময় তিনি আরো জানান, মুজিববর্ষ উপলক্ষে হাটহাজারীতে প্রথম ধাপে ভূমিহীন ও গৃহহীন উপকারভোগীর মাঝে ১৫টি ও দ্বিতীয় ধাপে ১০টি ঘর প্রদান করা হয়েছে। এছাড়াও তৃতীয় ধাপের প্রথম পর্যায়ে ২৪টি ও দ্বিতীয় পর্যায়ে ৬০টিসহ এ পর্যন্ত সর্বমোট ১০৯টি ঘর হস্তান্তর করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে ভূমি ও গৃহ হস্তান্তরের বিষয়ে তিনি আরো বলেন, আজ বুধবার ২২ মার্চ (বুধবার) প্রধানমন্ত্রী সারাদেশে তৃতীয় পর্যায়ের অবশিষ্ট ও চতুর্থ পর্যায়ের নির্ধারিত গৃহসমূহ উপকারভোগী পরিবারের মাঝে হস্তান্তর করবেন।

২৪ঘণ্টা.জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন