২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২১ মার্চ ২০২৩ www.24ghonta.news৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ২৯ শাবান ১৪৪৪ হিজরি

মাহি স্মৃতি মেধাবৃত্তি বিজয়ীদের পুরস্কার বিতরণ সম্পন্ন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩ । ৫:৩১ সন্ধ্যা

চট্টগ্রামের পটিয়ায় আইয়ুব-সুলতানা ফাউন্ডেশনের উদ্যোগে পটিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব বাবুল এর একমাত্র পুত্র প্রয়াত আতিক শাহরিয়ার মাহি স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষায় নির্বাচিতদের পুরস্কার বিতরণ আজ ২১ মার্চ (মঙ্গলবার) দুপুর ২টায় পটিয়া সরকারি কলেজের হল রুমে অনুষ্ঠান সম্পন্ন হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুলের সভাপতিত্বে ও মোহছেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা চাঁদ সুলতানার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাম্মেল হক, উপজেলা নির্বাহী অফিসার আতিকুল মামুন, ডাক্তার হাসান শহিদুল আলম, বিশিষ্ট লেখক ও গবেষক নেছার আহমেদ, শাপলা কঁুড়ি সমাজ কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব খলিল মীর ডিগ্রি কলেজের অধ্যাপক এস এম রওশনগীর আমিরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা শাপলা কুঁঁড়ির আসরের সহসভাপতি কামরুল হাসান বাবু, ইসলাম আহমেদ, শহীদুল ইসলাম জুলু, শাপলা কুঁড়ি পটিয়া পৌরসভার সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, সহসভাপতি মীর এরশাদুর রহমান, আবু সাঈদ তালুকদার খোকন, আরাফাত হোসেন, তোহিদুল ইসলাম, সরফুদ্দিন বাবর, তানসিফ ইসমাঈল, ইমরান হোসেন প্রমূখ।

পরে আতিক শাহরিয়ার মাহি স্মৃতি মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দরা।

২৪ঘণ্টা.জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন