২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২১ মার্চ ২০২৩ www.24ghonta.news৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ২৯ শাবান ১৪৪৪ হিজরি

দুর্বৃত্তের গুলিতে প্রাণ গেল ২ রোহিঙ্গার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩ । ৬:০৪ সন্ধ্যা

দুর্বৃত্তের গুলিতে কক্সবাজারের উখিয়া বালুখালী ক্যাম্পে দুই রোহিঙ্গা ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুর ১টার দিকে ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

নিহতরা হলেন, ক্যাম্প-১৩, জি-৪ এর বাসিন্দা বাচা মিয়ার ছেলে মো. রফিক (৩৪) ও মুহাম্মদ হেসেনের ছেলে মো. রফিক (৩০)। আহত রোহিঙ্গা যুবকের নাম মো. ইয়াসিন (২৮)।

ওসি মোহাম্মদ আলী জানান, মঙ্গলবার দুপুরে ১৫ থেকে ১৬ জন দুর্বৃত্ত বালুখালীর ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ঢুকে গুলি চালাতে শুরু করে। এতে গুলিবিদ্ধ হয়ে একজন ঘটনাস্থলেই মারা যান। পরে গুরুতর দুইজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। আহত অপরজনের অবস্থাও আশঙ্কাজনক। তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও এপিবিএন কাজ করে যাচ্ছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন