২৪ ঘন্টা নিউজ
বুধবার ২২ মার্চ ২০২৩ www.24ghonta.news৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ১ রমজান ১৪৪৪ হিজরি

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৭ এপ্রিল, শতভাগ অনলাইনে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২২ মার্চ, ২০২৩ । ২:২৫ দুপুর

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে আগামী ৭ এপ্রিল থেকে। এবার কাউন্টারে কোনো টিকিট বিক্রি হবে না, শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে।

বুধবার (২২ মার্চ) রেলভবনে ঈদযাত্রার প্রস্তুতি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

তিনি বলেন, আগামী ৭ এপ্রিল থেকে ঈদের আগাম টিকিট বিক্রি শুরু। ঈদযাত্রা ও ফিরতি শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। এছাড়া ঈদের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১৭ এপ্রিল থেকে।

এবার ঈদে চাপ কমাতে ৯ জোড়া স্পেশাল ট্রেন চলবে বলেও জানান মন্ত্রী।

নূরুল ইসলাম সুজন আরও জানান, ঈদ সামনে রেখে আন্তর্জাতিক ট্রেন মিতালি এক্সপ্রেস ১৮-২৭ এপ্রিল পর্যন্ত এবং মৈত্রী এক্সপ্রেস ২০-২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন