২৪ ঘন্টা নিউজ
বুধবার ২২ মার্চ ২০২৩ www.24ghonta.news৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ১ রমজান ১৪৪৪ হিজরি

সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা বদিউল আলম আহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২২ মার্চ, ২০২৩ । ৭:১০ রাত

সড়ক দুর্ঘটনায় কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক চট্টগ্রামের পটিয়ার কৃতি সন্তান আলহাজ্ব বদিউল আলম গুরুতর আহত হয়েছেন।

আজ বুধবার (২২ মার্চ) সকালে আসাদ গেইট এলাকায় ঢাকা মহানগর উত্তর (ঢাকা-১২) সংসদীয় আসনে (স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আসন) যুবলীগের সম্মেলন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগদান করতে যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন তিনি।

বর্তমানে তিনি ঢাকা আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্স হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছেন। তিনি দেশবাসী সবার কাছে তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।

২৪ঘন্টা.জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন