২৪ ঘন্টা নিউজ
বুধবার ২২ মার্চ ২০২৩ www.24ghonta.news৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ১ রমজান ১৪৪৪ হিজরি

দোকানে মূল্যতালিকা না থাকায় জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২২ মার্চ, ২০২৩ । ৭:৩০ রাত

চট্টগ্রামের চন্দনাইশে বিভিন্ন দোকানে বাজারজাত পরিদর্শনের নামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দোকানে পণ্য বিক্রির মূল্যতালিকা না রাখায় ও বেশি দামে পণ্য বিক্রি করার অপরাধে চার দোকান ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

সকালে পবিত্র মাহে রমজানে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চন্দনাইশ পৌর এলাকা ও কাঞ্চনাবাদ বাদামতল এলাকার বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। বাজার মনিটরিং টিমের সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক বলেন, বাজার মনিটরিংয়ে বের হয়ে বিভিন্ন অনিয়মের জন্য প্রাথমিকভাবে সতর্কতাস্বরূপ ৪ দোকান ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে এ ধরনের অপরাধে পুনরায় জড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাজার পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা কোনোভাবেই সহ্য করা হবে না।

২৪ঘণ্টা.জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন