২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৪ মার্চ ২০২৩ www.24ghonta.news১০ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ৩ রমজান ১৪৪৪ হিজরি

ব্রাজিলে পুলিশের অভিযানে নিহত ১৩

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩ । ২:২০ দুপুর

ব্রাজিলের সমুদ্রতীরবর্তী শহর রিও ডি জেনেরিওর কাছে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার একটি সন্ত্রাসী গোষ্ঠীর নেতাকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের সঙ্গে এ সংঘর্ষ হয়। খবর রয়টার্সের।

পুলিশের জানিয়েছে, সন্ত্রাসী দলের প্রধানকে গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলা করে অপরাধী চক্রের সদস্যরা। এ সময় পুলিশ পাল্টা গুলি চালালে হতাহতের ঘটনা ঘটে। নিহতের সবাই সন্দেহভাজন অপরাধী বলে জানিয়েছে পুলিশ।

ব্রাজিলের উত্তরাঞ্চলীয় রাজ্য পারা মাদক চক্রের মূল হোতা হিসেবে অভিযুক্ত লিওনার্দো কোস্তা আরাউজো সালগেইরোতে লুকিয়ে আছে এমন খবরে বৃহস্পতিবার পুলিশ সেখানে অভিযান শুরু করেছিল। সংঘর্ষে আরাউজো নিহত হয়েছেন। বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তারার মৃত্যুর সঙ্গে তার জড়িত থাকার অভিযোগ ছিল।

পুলিশ জানিয়েছে, আরাউজোকে গ্রেপ্তারে বৃহস্পতিবার চালানো এই অভিযানে হেলিকপ্টার ও সাঁজোয়া যানও ব্যবহার করা হয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন