২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৫ মার্চ ২০২৩ www.24ghonta.news১১ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ৪ রমজান ১৪৪৪ হিজরি

চট্টগ্রাম ৮ আসনে নৌকার মাঝি নোমান আল মাহমুদ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৫ মার্চ, ২০২৩ । ২:১৭ দুপুর

জাতীয় সংসদের শূন্য হওয়া চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ।

শনিবার (২৫ মার্চ) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভার সিদ্ধান্ত মোতাবেক জাতীয় সংসদের চট্টগ্রাম-৮ আসনে নোমান আল মাহমুদকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রদান করা হয়।

সংসদীয় বোর্ডের সভা শেষে ভিডিও বার্তায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক চট্টগ্রাম মহানগর যুবলীগের সভাপতি নোমান আল মাহমুদকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে।

চট্টগ্রাম-৮ আসনের জন্য ২৭টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছিল। ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে উপ-নির্বাচন।

মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ মার্চ।
প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ। তাঁর মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করা হয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন