শনিবার ২ রমজান (২৫ মার্চ) ফরহাদাবাদ দরবার শরীফ প্রাঙ্গনে সাজ্জাদানশীন শাহসুফি সৈয়দ আজিজুল হক ফরহাদাবাদীর সভাপতিত্বে ও আনজুমানে গাউছিয়া আমিনিয়া ফয়জিয়া আজিজিয়া ও আল্লামা ফরহাদাবাদী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
উক্ত মাহফিলে পবিত্র রমজান শীর্ষক আলোচনা করেন অধ্যক্ষ মাওলানা গোলাম মোহাম্মদ খান সিরাজী, মাওলানা তফজ্জল হোসেন আল কাদেরী সহ প্রমুখ।
উক্ত মাহফিলে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাহজাদা সৈয়দ ফখরুল আবেদিন রায়হান ফরহাদাবাদী, শাহজাদা সৈয়দ ফয়জুল আবেদীন ফরহাদাবাদী আরমান, মোহাম্মদ রুবায়েত চৌধুরী, এনামুল হক মাইজভান্ডারী, মাওলানা নুরুল আমিন মাইজভান্ডারী, মাস্টার খায়রুল হক, মোঃ আলাউদ্দিন, মোঃ সুলতান, মোহাম্মদ বাশী, মোঃ শাহাদাত হোসেন, মোঃ শাহেদ, তানিম ফরহাদ, মোহাম্মদ শাহিন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাহফিল শেষে মিলাদ ও আখেরি মোনাজাত পরিচালনা করেন শাহজাদা মাওলানা সৈয়দ ফয়সাল আবেদীন ফারহান ফরহাদাবাদী ।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৫ মার্চ, ২০২৩ । ১১:৫৮ রাত