২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৬ মার্চ ২০২৩ www.24ghonta.news১২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ৫ রমজান ১৪৪৪ হিজরি

শরীয়তপুরে বজ্রপাতে ৩ প্রাণহানি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৬ মার্চ, ২০২৩ । ১০:৪৫ রাত

শরীয়তপুরের নড়িয়ায় মাছ ধরার সময় বজ্রপাতে তিন জেলে নিহত হয়েছেন। আজ রোববার বিকেলে উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের বাহিরকুশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—শাহিন শেখ (৩৮), সিরাজ ওঝা (৫০) ও শাহিন মাঝি (৪০)। তাদের বাড়ি নড়িয়ার ডিঙ্গামানিক এলাকায়।

নড়িয়া থানার ওসি হাফিজুর রহমান বলেন, বিকেলে ওই তিন জেলে একটি খামারে মাছ ধরছিলেন। হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রাঘাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন