মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে গত ২৬ মার্চ (রোববার) প্রান্তিকের গণপাঠাগার বাঁশখালীর উপকূলীয় পাবলিক লাইব্রেরীতে আলোচনা সভা, র্যালী, কবিতা আবৃতি ও রচনাপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠান পাঠাগারের হলরুমে অনুষ্ঠিত হয়।
পাঠাগারের সভাপতি সাঈফী আনোয়ারুল আজীমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপকূলীয় পাবলিক লাইব্রেরীর প্রশাসনিক কর্মকর্তা মিতু আকতার, জোবাইদা খানম, মোবারকা আকতার, হাফেজ মাওলানা শফিকুর রহমান, মোহাম্মদ রাসেল , মোহাম্মাদ নোমান সিকদার ও ইরফাতুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মহান স্বাধীনতা সংগ্রাম বাঙালি জাতীয়তাবাদের এব অবিনশ্বর চেতনা। স্বাধীনতা আমাদের শে্্রষ্ঠ অর্জন। বক্তারা বলেন ৩০ লাখ বীর শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার চেতনাকে ধারণ করে আমাদেরকে একটি সুখী ও সমৃদ্ধশালী ক্ষুধা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হতে হবে।
২৪ঘণ্টা.জেআর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৭ মার্চ, ২০২৩ । ৪:২৫ বিকাল