২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৮ ডিসেম্বর ২০১৯ www.24ghonta.news১৪ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ২ জমাদিউল আউয়াল ১৪৪১ হিজরি

শর্মী ইসলামের সল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওভার দ্য গেইম’র নির্মাণ সম্পন্ন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯ । ২:১৫ দুপুর

গাজীপুরের কালিয়াকৈর জমিদার বাড়িতে শেষ হলো শর্মী ইসলামের সল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “ওভার দ্য গেইম”।

এটি রচনা এবং পরিচালনা করেছেন এম সাখাওয়াত হোসেন। কমেডিয়ান রোমান্টিক ধাচের অসাধারণ একটি সুন্দর গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ চলচ্চিত্রটি নির্মিত হয়েছে।

শুটিং এর দৃশ্য

এ বিষয়ে অভিনেত্রী শর্মী ইসলাম বলেন,পরিচালক এম সাখাওয়াত হোসেনের লেখা প্রতিটি গল্পই অসাধারণ ও মনোমুগ্ধকর। কিছুদিন আগেও আমি পরিচালক এম সাখাওয়াত হোসেনের রচনা এবং পরিচালনায় টেলিছবি খেয়া তে নায়িকা চরিত্রে অভিনয় করেছি। ‘খেয়া’তে কাজ করে আমার অনেক ভালো লেগেছে। আর এই ভালোলাগা থেকেই ২য় বার একই পরিচালকের সল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “ওভার দ্য গেইম “এর কাজ শেষ করলাম। এটা খুব তাড়াতাড়ি একটি ইউটিউব চ্যানেলে রিলিজ হবে। কাজটি করে আমার অনেক ভালো লেগেছে। আশাকরি আমার সকল দর্শকদের ও অনেক ভালো লাগবে।

চলচ্চিত্রটিতে আরো অভিনয় করেছেন- তমাল মাহবুব ও সজীব।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন