২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৯ মার্চ ২০২৩ www.24ghonta.news১৫ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ৮ রমজান ১৪৪৪ হিজরি

দেশে বেকারের সংখ্যা ২৬ লাখ ৩০ হাজার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৯ মার্চ, ২০২৩ । ৪:৪২ বিকাল

দেশে বর্তমানে বেকারের সংখ্যা ২৬ লাখ ৩০ হাজার। যা আগের তুলনায় কিছুটা কম বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

বুধবার (২৯ মার্চ) পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত ‘শ্রমশক্তি জরিপ ২০২২’-এ এ চিত্র উঠে এসেছে।

আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনে এ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে বিবিএস।

জরিপ অনুযায়ী দেশে বেকার জনগোষ্ঠীর হার কমে ৩ দশমিক ৬ শতাংশ হয়েছে, যা আগে ছিল ৪ দশমিক ২ শতাংশ। বেকারের সংখ্যা ২৬ লাখ ৩০ হাজার। এর মধ্যে বেকার পুরুষের সংখ্যা ১৬ লাখ ৯০ হাজার আর বেকার নারীর সংখ্যা ৯ লাখ ৪০ হাজার।

এ বিশাল বেকার জনগোষ্ঠী সপ্তাহে এক ঘণ্টাও কাজ করার সুযোগ পান না বলে প্রতিবেদনে দেখানো হয়েছে।

বেকারত্বের এ হিসাব আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মানদণ্ড অনুযায়ী করা হয়েছে। আইএলও মনে করে, সপ্তাহে এক ঘণ্টা কাজ না করলে ওই ব্যক্তি বেকার হিসেবে গণ্য হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন