যানজট ছাড়াও দৈনন্দিন নানাবিধ ব্যস্ততার কারণে অনেক পথচারী রোজাদারকে ইফতারের আগ মুহুর্তে সড়কে থকতে হচ্ছে। এ সময়ে রোজাদারদের স্বস্তি দিতে চট্টগ্রামের পটিয়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে ইফতার সামগ্রী বিতরণ করছে মাহে রমজান উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা।

ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে ছোলা, পেঁয়াজু, বেগুনি, জিলাপি, মুড়ি, মিনারেল ওয়াটার ও খেজুর। প্রথম রমজান থেকেই এ উদ্যোগ নিয়েছে মাহে রমজান উদযাপন পরিষদ। আর এ আয়োজন চলবে শেষ রমজান পর্যন্ত।

এ বিষয়ে সংগঠনটির কর্মকর্তা তৌহিদুল ইসলাম জুয়েল বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা এ উদ্যোগ নিয়েছি। ইফতারের ঠিক আগ মুহূর্তে আমাদের কর্মকর্তারা কেন্দ্রীয় শহিদ মিনারে বুথের মাধ্যমে পথচারীদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করছেন।
তিনি আরও বলেন, আমরা প্রতিদিন অন্তত একশত পথচারীর মধ্যে ইফতার সামগ্রী তুলে দিতে পারছি। এ উদ্যোগের জন্য রোজাদারদের কাছ থেকে ব্যাপক সাড়া ও ভালোবাসা পাচ্ছি।
২৪ঘণ্টা.জেআর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৯ মার্চ, ২০২৩ । ৪:৫৫ বিকাল