২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৯ মার্চ ২০২৩ www.24ghonta.news১৫ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ৮ রমজান ১৪৪৪ হিজরি

চট্টগ্রামে জন্ম নিবন্ধন জালিয়াতির অভিযোগে আরও ৩ যুবক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৯ মার্চ, ২০২৩ । ৯:৩৫ রাত

চট্টগ্রামে জন্ম নিবন্ধন জালিয়াতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও তিন যুবককে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। মঙ্গলবার রাতে ঢাকার আগারগাঁও এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিন আসামি হলেন- মো. রাজু শেখ (৩২), মো. মাহমুদুল রিয়াদ (২৪) ও নয়ন শেখ (২১)।

মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার নিহাদ আদনান তাইয়ান জানান, গ্রেপ্তার আসামিরা বছর খানেক ধরে টাকার বিনিময়ে এনআইডি ও জন্মনিবন্ধন সার্টিফিকেট জালিয়াতির মাধ্যমে রোহিঙ্গাদের জন্য বাংলাদেশি পাসপোর্ট প্রস্তুত করে আসছিল।

তিনি বলেন, অভিযানকালে তাদের কাছ থেকে জালিয়াতির মাধ্যমে তৈরি করা রোহিঙ্গাদের জন্য তিনটি এনআইডি ও পাঁচটি জন্মনিবন্ধন সনদ জব্দ করা হয়েছে। এছাড়াও জালিয়াতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।

প্রসঙ্গত, গত ৮ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত জন্ম নিবন্ধন সার্ভারে অনুপ্রবেশ করে চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলী, পাহাড়তলী, উত্তর পতেঙ্গা, দক্ষিণ ও মধ্যম হালিশহর, আন্দরকিল্লাহ ও লালখানবাজার ওয়ার্ডে ৭৯৬টি জন্ম সনদ ইস্যু করা হয়। এ ঘটনায় এ পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন