২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ www.24ghonta.news১৬ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ৯ রমজান ১৪৪৪ হিজরি

হালদা থেকে সাত কেজির মৃত বোয়ালমাছ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩ । ৬:০৬ সন্ধ্যা

বঙ্গবন্ধু মৎস্য হ্যারিটেজ খ্যাত দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে একটি মৃত বোয়ালমাছ উদ্ধার করেছে হালদা পাড়ের বাসিন্দারা। আজ ৩০ মার্চ (বৃহস্পতিবার) বিকেল আনুমানিক তিনটার দিকে হালদা নদীর আজিমের ঘাট এলাকা থেকে মাছটি উদ্ধার হয়। মাছটির ওজন ছিল ৭ কেজি। মাছটির শরীরের নাভির অংশ ক্ষতবিক্ষত ছিল।

স্থানীয় সমাজকর্মী রোসাঙ্গীর আলম বলেন, জোয়ারের পানিতে মাছটি আজিমের ঘাট এলাকায় ভেসে আসে। এটিকে উদ্ধার করে বিষয়টি ঊর্ধ্বতন মহলে জানালে তারা মাটিচাপা দেওয়ার পরামর্শ দেন। পরে এটিকে স্থানীয় লোকজনের সহায়তায় হালদা নদীর পাড়ে মাটিচাপা দেওয়া হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগের চেয়ারম্যান, হালদা গবেষক প্রফেসর ড. মঞ্জুরুল কিবরিয়া বলেন, বিকেল আনুমানিক তিনটার দিকে হালদা নদীর আজিমের ঘাট এলাকা থেকে ৬/৭ কেজি ওজনের একটি মৃত বোয়াল উদ্ধার করেছে স্থানীয়রা। এটি নদীর জন্য রাক্ষুসে মাছ। আমি এটিকে মাটিচাপা দেওয়ার পরামর্শ দিয়েছি।

২৪ঘণ্টা.জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন