২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৩১ মার্চ ২০২৩ www.24ghonta.news১৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ১০ রমজান ১৪৪৪ হিজরি

হাটহাজারী মাদ্রাসার প্রধান মুফতি নুর আহমদ আর নেই

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩ । ১১:৫৩ সকাল

হাটহাজারী মাদ্রাসার প্রধান মুফতি, সাবেক শিক্ষা পরিচালক ও প্রবীণ মুহাদ্দিস আল্লামা নুর আহমদ আর নেই।

বৃহস্পতিবার (৩০ মার্চ) রাতে তিনি চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মাদ্রাসায় সিনিয়র মুহাদ্দিস আল্লামা আশরাফ আলী নিজামপুরী। তিনি দেশ-বিদেশে অসংখ্য শিক্ষার্থী ও ভক্ত রেখে গেছেন।

এদিকে মুফতি নুর আহমদের মৃত্যুতে কওমি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। দেশের আলেম-উলামারা তার মৃত্যুতে গভীর শোক এবং সমবেদনা প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া করেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন