সীতাকুণ্ড প্রতিনিধি: “করলে জাটকা সংরক্ষণ বাড়বে ইলিশ উৎপাদন “এই স্লোগানকে সামনে রেখে সীতাকুণ্ডে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলার জেলেদের নিয়ে সচেতনতা ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দীন চৌধুরী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: শাহাদাত হোসেন। তিনি বলেন, ইলিশ উৎপাদনে বাংলাদেশ ১ম এবং বৈদেশিক মুদ্রা অর্জনে ইলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইলিশ সম্পদ রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। একটা মা ইলিশ থেকে প্রায় ২ লাখ থেকে ২০ লাখ ডিম পাওয়া যায় জাটকা ধরা থেকে বিরত থাকলে ইলিশ উৎপাদন দ্বিগুন হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম, প্রাণিসম্পদ অফিসার ডাঃ তাহমিনা আরজু, কৃষি অফিসার হাবিবুল্লাহ, সাংবাদিক কামরুল ইসলাম দুলু, মেরিন ফিসারিজ অফিসার জান্নাতুল নাঈম, নৌপুলিশের এস,আই প্রদীপ দাস, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ এহসানুল হাসিব তালুকদার।
সভা শেষে অসহায় ও অসচ্ছল জেলে পরিবারের মাঝে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থানের উপকরণ হিসেবে ৫০ টি গরু (বকনা বাছুর) বরাদ্দের অনুকূলে ২য় ধাপে ১৭ টি গরুর বাছুর বিতরণ করা হয়।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২ এপ্রিল, ২০২৩ । ৪:৫৪ বিকাল