২৪ ঘন্টা নিউজ
সোমবার ৩ এপ্রিল ২০২৩ www.24ghonta.news২০ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ১৩ রমজান ১৪৪৪ হিজরি

কালুরঘাট সেতুর উচ্চতা প্রতিবন্ধকে ধাক্কা খেয়ে আহত যুবক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩ । ৭:২৮ রাত

কালুরঘাট সেতুর উচ্চতা প্রতিবন্ধকে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়েছেন মো.দৌলত নামের একযুবক। তিনি মিনি ট্রাকের হেলপার।

সোমবার (৩ এপ্রিল) বিকেলে ৪টার দিকে সেতুর পূর্ব প্রান্তে এ দূর্ঘটনা ঘটেছে।

দৌলত ফটিকছড়ি উপজেলার কাঞ্চন নগর এলাকার মো.মফজল আহমদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নগরী থেকে সেতু পার হয়ে আসা খালি ট্রাকে দাঁড়িয়ে ছিলেন দৌলত। পূর্বপ্রান্তে উচ্চতা প্রতিবন্ধকে ধাক্কা খেয়ে তিনি ট্রাকে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় উপজেলা হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তাসলিম জাহান শোভা বলেন, গুরুতর আহত ওই যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

এর আগে গত ২৯ মার্চ সকাল ৮টার দিকে কালুরঘাট সেতুর পূর্ব প্রান্তের উচ্চতা প্রতিবন্ধকে ধাক্কা খেয়ে আহত হন শেখ সাদি (১৮) নামের এক যাত্রী। তিনি টেম্পুর পেছনে দাঁড়িয়ে নগরীর নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। গত ১৬ মার্চ সন্ধ্যা ৭টার দিকে ওই একই প্রতিবন্ধকে ধাক্কা খেয়ে পিকআপের শিশুসহ তিনযাত্রী আহত হয়েছিলেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন